মেয়ের বিয়ের সানাইয়ের সুর শোনা হলনা// প্রবাসী রফিকের |
- আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- / ৯৭৬৩ বার পড়া হয়েছে
সোবাহান সৈকত সদরপুর (ফরিদপুর)
আগামী শুক্রবার বড় মেয়ে সুমীর (২০)বিয়ে আত্নীয় স্বজন দাওয়াত হয়েছে,গায়ে হলুদের মঞ্চ সাজানোর জন্য ডেকোরেটেরের মালামাল আনা হয়েছে।
মেঝ মেয়ে ঢাকা গিয়েছে বোনের জন্য কেনাকাটা করতে, মংগলবার আত্নীয় স্বজনের আনোগোনা বেড়েছে, মেয়ের হাতে মেহেদী পড়ানোর প্রস্তুতি, বক্সে বিয়ের গান বাজছে, এমন সময় সব আনন্দ ফিকে হয়ে গেল একটি ফোন কলে।
মেয়ের বাবা রফিকুল ইসলাম(৫০) সৌদি আরবে জেদ্দায় ডিউটিতে যাওয়ার পর হার্ট এটাকে মারা গেছেন,মঙ্গলবার বাংলাদেশ সময় ৩ টার সময় মারা যান রফিকুল ইসলাম।
মুহুর্তেই সব আয়োজনে বিষাদের ছায়া নেমে এলো সানাই বাজানো হলোনা,মেহেদী পরা হলোনা,বক্সের সাউন্ড থেমে গেছে, সারা বাড়িতে কান্নার রোল পরে গেছে।
২ ই আগস্ট এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মোলামের ডাংগী গ্রামে, প্রবাসী রফিকুল ইসলাম মৃত্যু খলীল তালুকদারের একমাত্র পুত্র ছিলেন,এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।















