ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় ইমামকে গলা কেটে হত্যা চেষ্টাকারী গ্রেফতার | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের সাজঘর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শাহাদাত হোসেন (২৪)কে গলা কেটে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর আসামি মোঃ আল-আমিনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) উপজেলার সীমান্তবর্তী এলাকা কৃষ্টিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আহত মুয়াজ্জিনের চাচাতো ভাই উত্তর চান্দলা গ্রামের মৃত মোখলেস মিয়ার ছেলে নূরে আলম বাংলাদেশের বার্তা  প্রতিনিধিকে জানান, আমার চাচাতো ভাই শাহাদাত হোসেন ছয় বছর পূর্বে শশীদল ইউনিয়নের সাজঘর উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাসিক বেতনে ইমামের দায়িত্ব পালন করে আসছিল।

গত ৩ ফেব্রুয়ারি রাত ১১ টার সময় সাজঘর সেলিম হুজুরের বাড়ির মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ আল-আমিন (২২) মসজিদের ইমামের কাছে গিয়ে এক হাজার টাকা হাওলাত চায়। এ সময় ইমাম শাহাদাত হোসেন তাকে এক হাজার টাকা হাওলাত দেন। পরে আল-আমিন রাতে ইমামের সাথে ঘুমাইতে চাইলে ইমাম শাহাদাত হোসেন তাকে নিষেধ করে। পরে আল-আমিন ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা একটি ধারালো ছুরি দিয়ে ইমাম শাহাদাত হোসেনের গলা কেটে হত্যার চেষ্টা করে।

এ সময় শাহাদাত হোসেন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আহত ইমাম শাহাদাত হোসেনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারী আল-আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত শাহাদাত হোসেনকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

বর্তমানে আহত ইমাম শাহাদাত হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যপারে আহত ইমাম শাহাদাত হোসেনের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

ব্রাহ্মণপাড়া থানার এসআই সৌরভ হোসেন বলেন, ছুরি দিয়ে ইমাম হত্যা চেষ্টার অভিযুক্ত আসামি আল-আমিনকে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কৃষ্টিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ইমাম শাহাদাত হোসেনকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযুক্ত আসামি আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
05 February 2023

কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় ইমামকে গলা কেটে হত্যা চেষ্টাকারী গ্রেফতার | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় ইমামকে গলা কেটে হত্যা চেষ্টাকারী গ্রেফতার | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৪:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩