ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কক্সবাজারে বিএনপি নেতা দীপকের কাছে সাড়ে ৩০০ পরিবার জিম্মি | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার শহরের পশ্চিম পাহাড়তলী বড়ুয়া পাড়ায় চলাচলের রাস্তা ও পৌরসভার ড্রেন দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। বিএনপি নেতা দীপক বড়ুয়া নামের এক ব্যক্তি ওই বহুতল ভবন নির্মাণ করেছেন।

ড্রেন ও রাস্তা দখল করায় কোনভাবেই সড়কে প্রবেশ করতে পারছে না ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন। পাশাপাশি সংকুচিত হয়ে পড়েছে বৌদ্ধ বিহারের চলাচলের রাস্তাও। এলাকার প্রায় সাড়ে ৩০০ পরিবার বিএনপি নেতা ওই দীপকের কাছে জিম্মি হয়ে পড়েছে। এ নিয়ে বিরাজ করছে চরম উত্তেজনা।

মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময়, স্থানীয়রা অভিযোগ করেছেন, দীপক বড়ুয়ার নির্মিতব্য ভবনে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনপত্রে ভবনের সামনের মেইন রোড আর দক্ষিণ পাশের বৌদ্ধ মন্দির ও স্থানীয়দের চলাচলের রাস্তা থেকে ৩ ফুট ভিতরে ভবন নির্মাণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু দীপক বড়ুয়া কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের নির্দেশনার তোয়াক্কা না করে ওল্টো প্রভাব বিস্তার করে চলাচলের রাস্তা ও ভবনের সামনে পৌরসভার ড্রেনের জায়গা দখল করে সীমানা প্রাচীর ও দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন।

বিষয়টি নিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পরপর ৩ বার লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ রিশাদ উন নবী ও ইমারত পরিদর্শক ডেভিড চাকমা সরেজমিনে পরিদর্শন করে রাস্তা দখলের প্রমাণ পেয়েছেন। তারা দীপক বড়ুয়াকে অবৈধভাবে দখলে থাকা ড্রেন ও দক্ষিণ পাশের স্থানীয়দের চলাচলের রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ এবং নোটিশ দেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে রাস্তার জায়গা এখনো ছেড়ে দেননি দীপক বড়ুয়া।

স্থানীয় বাবুল বড়ুয়া, সুমন বড়ুয়া ও রবিন্দ্র বিজয় বড়ুয়া অভিযোগ করে বলেন, দীপক বড়ুয়া উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করলেও নির্দেশনা অমান্য করছেন। ইতিমধ্যে ভবনের চারতলা কাজ শেষ করা হয়েছে। এমন অবস্থায় কউক যদি কোন ব্যবস্থা না নেন তাহলে এলাকাবাসীর সাথে ভবনের মালিক দীপক বড়ুয়ার সাথে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীপক বড়ুয়ার বাড়ির ১ শত ফুটের ভিতরে আরো ৫/৬ জন ব্যক্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে চলাচলের রাস্তার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে ভবন নির্মাণ করছেন। কিন্তু দীপক বড়ুয়া কারো নির্দেশ ও অনুরোধ তোয়াক্কা করছে না। এতে এলাকার সাড়ে ৩শ শতাধিক পরিবারের লোকজনের স্বাভাবিক জীবনযাপন চরম হুমকির মুখে পড়েছে। অভিযোগের ব্যাপারে কথা হলে দীপক বড়ুয়ার স্ত্রী জানিয়েছেন, এই এলাকায় আগে রাস্তার পর্যাপ্ত জায়গা না রেখে অনেকেই ভবন নির্মাণ করেছে। বাকিরা রাস্তার জায়গা ছেড়ে দিলে আমারও দিতে রাজি আছি।

এই বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দীপক বড়ুয়ার নির্মিতব্য ভবনের অনিয়ম পাওয়া গেছে। কয়েকবার সরেজমিনের গিয়ে দীপক বড়ুয়াকে সতর্ক করা হয়েছে।

অভিযোগ উঠেছে, দীপক বড়ুয়া প্রভাব খাটিয়ে গায়ের জোরে এই আইন বিরোধী কাজ করছেন। তার এই কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
28 February 2023

কক্সবাজারে বিএনপি নেতা দীপকের কাছে সাড়ে ৩০০ পরিবার জিম্মি | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

কক্সবাজারে বিএনপি নেতা দীপকের কাছে সাড়ে ৩০০ পরিবার জিম্মি | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩