ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সুজানগরে পদ্মায় অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / ৯৭২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা জেলা প্রতিনিধি।।

পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার ১২ আগস্ট সকালে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বড়খাঁপুর গ্রামে পদ্মা নদীর পাড়ে আয়োজিত মানববন্ধনে কয়েক গ্রামের নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন থেকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজবাড়ি জেলার পাংশ উপজেলার প্রভাবশালী একটি চক্র সুজানগর উপজেলার বিভিন্ন পয়েন্টে পদ্মা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু তুলছে দীর্ঘদিন ধরে। চক্রটি সুজানগরের মালিফা, কামারহাট, নাজিরগঞ্জ বোরখাপুর, বুলচন্দ্রপুর, খলিলপুর, হাসামপুর এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে।

এতে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলী জমি। বালু দস্যুদের বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয় তারা। বালু তোলা বন্ধ না হলে ভাঙন ও ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। তারা দ্রুত পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য দেন- কামিন সরদার, শেখ সাদি, আলমগীর হোসেন, ইক্কা মোল্লা, আয়েন উদ্দিন, খোদেজা খাতুন, আমেনা খাতুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুজানগরে পদ্মায় অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২