ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

১৭ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / ৯৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি :

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণনের জন্য আগামী সোমবার অর্থাৎ ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (১৫ এপ্রিল) উপাচার্যের নিকট লিখিত আবেদনে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে সোমবারের মধ্যে নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ করেন শিক্ষকরা।

উপাচার্য বরাবর জবি সমিতির লিখিত আবেদনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ০৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ০৯ দিন অতিবাহিত হলেও এবং আপনাকে অনুরোধ করার পরেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহবান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিসমূহ ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন।

অদ্যাবধি কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। ফলে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং প্রচন্ড সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে যা অপ্রত্যাশিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়।

লিখিত আবেদনে আরো উল্লেখ করা হয়, ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমতাবস্থায় আগামী ১৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

এদিকে সতন্ত্র ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছে জবি শিক্ষকদের আওয়ামীপন্থী সংগঠন নীলদল। এর পাশাপাশি কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট ভিত্তিক কমিটি গঠন করায় উপাচার্যকে ধন্যবাদও জানায় গঠনটি। ১৪ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সতন্ত্র ভর্তি পরীক্ষার পক্ষে কাজ করে আসার কথা জানায় সংগঠনটি।

জবি নীলদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে বিষয়ে তাদের অবস্থানে তারা এখনো অটুট আছে। এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এই সময় তারা অনতিবিলম্বে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
15 April 2023

১৭ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির

www.Bangladesherbarta.com

১৭ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির

আপডেট সময় : ১০:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩