ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সদরপুরে জেলা পরিষদ সদস্য এখলাস ফকিরকে কুপিয়ে হত্যাচেষ্টা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ৯৬৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোবাহান সৈকত, সদরপুর(ফরিদপুর) 

ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্বশৌলডুবী গ্রামে ফরিদপুর জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির (৪৫) কে গতকাল মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একদল দূর্বৃত্ত।

জানা গেছে এখলাস আলী ফকির একই গ্রামের সাবেক ইউপি সদস্য লতিফ মাতুব্বরের ছেলে বাবলু মাতুব্বরের মেয়ের বিয়ের দাওয়াত খেতে যায়। এসময় ৭-৮ জনের একটি দূর্বৃত্ত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে সদরপুর হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ সংবাদ লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পরবর্তীতে এ ঘটনা নিয়ে যাতে কোন বড় ধরণের সংঘর্ষ না বাঁধে সে জন্য আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত আছি।  তিনি আরও জানান কৃষ্ণপুর ইউনিয়নের দু’টি পক্ষ।

একটি পক্ষ বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের, অপরপক্ষ সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের। গত ইউপি নির্বাচন থেকেই এই দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এখলাস ফকির বর্তমান চেয়ারম্যান তিতাসের সমর্থক। এখলাস হোসেন ফকির গত জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হন। তার পিতার নাম আব্দুল হালিম ফকির। সে (এখলাস ফকির) স্থানীয় ফকির ইটভাটার মালিক।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 April 2023

সদরপুরে জেলা পরিষদ সদস্য এখলাস ফকিরকে কুপিয়ে হত্যাচেষ্টা 

www.Bangladesherbarta.com

সদরপুরে জেলা পরিষদ সদস্য এখলাস ফকিরকে কুপিয়ে হত্যাচেষ্টা 

আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩