ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কক্সবাজার টেকনাফে মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলেন দুই বোন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ৯৬৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার টেকনাফে মা আনোয়ারা বেগমের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সাদিয়া আক্তার ও শারমিন আক্তার নামে দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (০২ মে) এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন তারা।

এ হৃদয় বিদারক ঘটনায় পরীক্ষা কেন্দ্রে, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরীক্ষার্থী সাদিয়া ও শারমিন উপজেলার সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ড পান ছড়ি পাড়া গ্রামের জহির আহমেদের মেয়ে। তারা সাবরাং উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ হতে এবার পরীক্ষা দিচ্ছেন।

তাদের বাবা জহির আহমেদ জানান, সাদিয়া ও শারমিনের মা দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও হার্টের সমস্যায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মঙ্গলবার সকাল ১১টায় তাদের পরীক্ষা শুরু হয়। তাই মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে এসএসসি পরীক্ষা দিতে যান সাদিয়া আকতার ও শারমিন আকতার।

টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমির সুপার নুরুল আবছার জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় মেয়েরা পরীক্ষা দেন। এ ঘটনায় সবাই শোকাহত।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
02 May 2023

কক্সবাজার টেকনাফে মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলেন দুই বোন

www.Bangladesherbarta.com

কক্সবাজার টেকনাফে মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলেন দুই বোন

আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩