ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চুরির অপবাদ দিয়ে কলেজ ছাত্রীকে মারধর  হাসপাতালে ভর্তি 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৯৭০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর প্রতিনিধি। 

চুরির অপবাদে এক কলেজ ছাত্রী ও তার মা কে  মারপিট করেছে প্রতিপক্ষ বর্তমানে কলেজ ছাত্রী ও তাঁর মা দুজনেই সদরপুর  হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  আহত মা, মেয়ে দুজনেই বর্তমানে সদরপুর হাসপাতালে ভর্তি আছে।

ঘটনার বিবরনে জানা যায়,  সদরপুর উপজেলার দড়ি কৃষ্ণপুর গ্রামের সাইদ মৃধার সাথে প্রতিপক্ষ রুবেল মৃধার সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরধ চলছিল। সাঈদ মৃধার  কলেজ পড়ুয়া মেয়ে স্বপ্না আক্তার জানান, গত তিনি গত ৯ ই মে প্রতিবেশি রুবেল মৃধার( ৩০) বাড়িতে যায়। এসময় রুবেল মৃধার স্ত্রী লিপি আক্তার (৩০)  সোমা কে ঘরে রেখে বাইরে যায়।

সোমা আক্তার বাড়ি চলে আসার পর লিপি আক্তার অভিযোগ করেন, তার ঘর থেকে স্বর্নের চেইন ও টাকা ভর্তি মাটির ব্যাংক হারিয়ে গেছে। লিপি আক্তার অভিযোগের আংগুল তুলেন কলেজ ছাত্রী সোমা আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন ফকির কবিরাজের মাধ্যমে রুটি পড়া, চাউল পড়া,পানি পড়া, তেল পড়া এনে সোমা আক্তারের পরিবার কে খাওয়ায়৷

এতেও চোর শনাক্ত না হওয়ায় সোমা আক্তারের বাবা সাইদ মৃধা ১৩ ই মে সদরপুর থানায় একটি অভিযোগ করেন, যাতে প্রতিবেশি রুবেল মৃধা তার পরিবার কে চুরির অপবাদে  আর হয়রানী না করে৷ অভিযোগের ভিত্তিতে সদরপুর থানার এস,আই ইলিয়াস আহম্মেদ ঘটনাটি তদন্ত করেন৷ এর জের ধরে গত ১৪ ই মে সন্ধ্যায়  রুবেল মৃধা সহ তার পরিবারের লোকজন সোমা আক্তারের মা ও তাকে তাদের বসত বাড়িতে এসে মারপিট করে বলে সাংবাদিক দের জানান সোমা আক্তার।

এ ব্যাপারে এস,আই ইলিয়াস আহম্মেদের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি জানান বিষয়টি চুরির কোন ঘটনা নয়, দীর্ঘদিন দুই পক্ষের মধ্যে বিরধ চলে আসছে। দুই পক্ষই মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে৷ আহত সোমা আক্তার সদরপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুরির অপবাদ দিয়ে কলেজ ছাত্রীকে মারধর  হাসপাতালে ভর্তি 

আপডেট সময় : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩