ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে তিতাসে সাংবাদিকদের মানববন্ধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা
প্রতিনিধি ্গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন কুমিল্লার তিতাসের সাংবাদিকেরা।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার তিতাসের কড়িকান্দি বাজার সড়কে সাংবাদিকরা তিতাস উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন পালন করে।

তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার তিতাস উপজেলা প্রতিনিধি নাজমুল করিম ফারুকের সভাপতিত্বে ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- দৈনিক সমকাল পত্রিকার হোমনা-তিতাস প্রতিনিধি আমজাদ হোসেন সজল , দৈনিক ভোরের কাগজের তিতাস প্রতিনিধি হালিম সৈকত, দৈনিক খবরপত্রের মোঃ আরিফুর রহমান, দৈনিক প্রবাসির দিগন্ত’র মোহাম্মদ শাহজামান শুভ ও দৈনিক মানবকন্ঠের তাসীন তিহামী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বার্তা বাংলার কামরুল হাসান সরকার, দৈনিক নিউ নেশন পত্রিকার সামসুদ্দিন আহমেদ সাগর, দৈনিক প্রভাতের মোঃ বিল্লাল মোল্লা, দৈনিক যায়যায় দিন পত্রিকার তোফাজ্জল হোসেন শাকিল, দৈনিক গণমুক্তির নাঈম সরকার, দৈনিক দেশকন্ঠের আঃ আজিজ,দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার দ্বীন ইসলাম সাগর ও দৈনিক বাংলাভূমির ইমাম হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো প্রথিতযশা সাংবাদিককে প্রাণ দিতে হলো। নাদিমের অপরাধ তিনি এক চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছেন। এজন্য তাকে দুই দফায় হামলা চালিয়ে হত্যা করা হয়। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করেও সফল না হয়ে শেষ পর্যন্ত চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করলো চেয়ারম্যানের লোকজন। আমরা সরকারের কাছ থেকে আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চাই। দ্রুত সময়ের মধ্যে নাদিমের সকল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।

বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো এ ঘটনার তদন্ত ও বিচারকাজ বিলম্বিত হোক, তা আমরা চাই না। আমরা চাই, নাদিম হত্যার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। সেইসঙ্গে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এ ঘটনার বিচার বিলম্বিত হলে আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
17 June 2023

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে তিতাসে সাংবাদিকদের মানববন্ধন

www.Bangladesherbarta.com

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে তিতাসে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩