ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি,

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; নিপা আক্তার(২৭) ও তার শিশুপুত্র আলী আহসান মুজাহিদ(৮)।

নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন ডুবাই প্রবাসী। পুলিশ দুইজনের লাশ উদ্ধার শেষে থানায় নিয়েছে। সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাবাদের জন্য মঈনুল হাসান শুভ এবং আবদুল্লাহ আল শাহেদ নামে ২ ভাইকে আটক করেছে।

নিহত নিপা আক্তারের পিতা জালাল আহমেদের অভিযোগ, তার মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে মঈনুল হাসান শুভ(২২) এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি জানান, মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার তাঁর ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভিতর প্রবেশ করে নির্মানাধীন টয়লেটে লুকিয়েছিল।

রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার নিপাকে মৃত ঘোষনা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় আলী আহসান মুজাহিদকে ঢাকা নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ এবং তার ভাই আবদুল্লাহ আল শাহেদ নামের ২ জনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩