ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

পাঁচবিবিতে স্বামীকে হত্যার অপরাধে পলাতক স্ত্রী দীর্ঘ ২২ বছর পর গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ৯৬৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার।

পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা করে দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডলি বেগম কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিএসসি এবং র‌্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প। শনিবার রাত ১.১৪ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটুহারা গ্রামের মৃত আবুল হোসেন এর স্ত্রী ডলি বেগম (৪২)। জয়পুরহাট র‌্যাব-৫ এর (ভারপ্রাপ্ত) কোম্পানি অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন,পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়।

বিয়ের পর থেকে আবুল হোসেন তার শ্বশুরবাড়ীতে ঘর জামাই থাকতেন। সে সময় পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। অন্যদিকে ডলি মামলার ০৩ আসামির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এই অবৈধ সম্পর্ক জেনে গেলে তাকে হত্যার পরিকল্পনা করে স্ত্রী ডলি। সেই মোতাবেক ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামিরা শ্বাসরোধ করে আবুলকে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। গত ২৬ জুন দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম ০৪ জন আসামীর যাবজ্জীবনের রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা।

এর মধ্যে ডলি বেগম পলাতক ছিলেন। মামলা হওয়ার পর থেকেই আসামী ডলি বেগম (৪২) গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। র‌্যাব ৪ (সিপিএসসি) এবং র‌্যাব ৫ (সিপিসি-৩) এর যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ডলি কে আদাবর থানা, ঢাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 July 2023

পাঁচবিবিতে স্বামীকে হত্যার অপরাধে পলাতক স্ত্রী দীর্ঘ ২২ বছর পর গ্রেফতার

www.Bangladesherbarta.com

পাঁচবিবিতে স্বামীকে হত্যার অপরাধে পলাতক স্ত্রী দীর্ঘ ২২ বছর পর গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩