ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

ক্ষেতলালে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ৯৭৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট প্রতিনিধি:

গ্রামীণ ব্যাংক বগুড়া জোনের কালাই এরিয়ার ক্ষেতলাল উপজেলার বড়তারা শাখার কেন্দ্র প্রধানদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে গ্রামীণ ব্যাংকের বড়তারা শাখা কার্যালয়ে বগুড়া জোনের জোনাল ম্যানেজার ফয়জুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন।

কালাই এরিয়া ম্যানেজার আল আমীনের সভাপতিত্বে চারা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোনাল অডিট অফিসার রকিবুল ইসলাম। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও ৬৫ জন কেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।

বড়তারা শাখা ব্যবস্থাপক আল মামুন জানায়, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদের দিক নির্দেশনায় বাংলাদেশে ২০২৩ সালে ২০ কোটি চারা গাছ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২ হাজার পিস আম, কাঠাল ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষেতলালে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপডেট সময় : ১১:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩