ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ৯৬৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিয় রাজনৈতিক দল বিএনপিকে ভোট দিতে না পেরে প্রতিবাদ স্বরূপ ১৪ বছর ধরে ভাত খান না কিশোরগঞ্জ জেলার এই বিএনপি সমর্থক।

শুধু মাত্র কলা, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার খেয়েই কাটিয়ে দিলেন ১৪ বছরেরও অধিক সময়। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না তিনি , এমন প্রতিজ্ঞা করেছেন ৭৬ বছর বয়সী কৃষক ইনু মিয়া। তার এই প্রতিবাদ ইতোমধ্যে এলাকায় আলোরণ সৃষ্টি হয়েছে।

কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বিএনপি সমর্থক ইনু মিয়া কৃষি শ্রমিক হিসেবে মানুষের জমিতে কাজ করতেন। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় বাম পায়ে ব্যাথা পেয়ে বর্তমানে তিনি লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। তাই এখন আর কাজ করতে পারেন না। শুয়ে বসেই দিন কাটছে ইনু মিয়ার। তার স্ত্রী জোছনা খাতুন। ইনু মিয়া তিন সন্তানের জনক। বড় ছেলে ইকবাল হোসেন সিএনজি চালিত অটোরিকশা চালায় ছোট ছেলে জাকির হোসেন জুতা তৈরির দোকানে কাজ করেন। মেয়ে মার্জিয়া খাতুনকে বিয়ে দিয়েছেন।

জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পশ্চিম জগৎচার গ্রামের ইনু মিয়া বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দলের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে নিবেদিত প্রাণ তিনি। ২০০৮ সালের নির্বাচনে পশ্চিম জগৎচার প্রাথমিক বিদ্যালয়ের বিএনপিকে ভোট দিয়ে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। তারপর তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততোদিন তিনি ভাত খাবেন না। তার এই প্রতিজ্ঞাকে আরও দৃঢ় করে তোলে ২০১৮ সালের নির্বাচনে ভোট না দিতে পেরে।

ওই নির্বাচনেও একই কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে লাইন থেকে ঘাড় ধরে বের করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাক্রমে তিনি ভাত না খেয়ে পার করেছেন একে একে ১৪টি বছর। বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ভাত খান না। পরিবার ও স্বজনরা নানাভাবে চেষ্টা করেও তাকে ভাত খাওয়াতে পারেনি। তার একই কথা, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত স্পর্শ করবে না। তার এমন দৃঢ় প্রতিজ্ঞা পালনের খবর ছড়িয়ে পড়ায় ইনু মিয়াকে দেখতে এবং তার কথা শুনতে প্রায়ই লোকজন আসেন তার বাড়িতে।

ইনু মিয়ার স্ত্রী জোছনা খাতুন বলেন, উনাকে অনেক চেষ্টা করতেছি ভাত খাওয়ানোর জন্য, কিন্তু পারিনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে নিয়েও ভাত খাওয়াতে পারেনি। উনার একটাই কথা যতদিন পর্যন্ত না বিএনপি ক্ষমতায় যাবে ততোদিন ভাত খাবেন না। রুটি, পুরি, বিস্কুট, চা এগুলো খেয়ে বেঁচে আছেন তিনি। একমাত্র মেয়ে মার্জিয়া খাতুনের বাড়িতে গেলেও তিনি ভাত খান না। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বাজারে উনার সাথে দেখা করে কিছু সহায়তা করেছেন এবং বলে গেছেন বেগম খালেদা জিয়ার সাথে উনাকে দেখা করানোর ব্যবস্থা করবেন।

রামদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া বলেন, আমি এলাকাবাসী হিসেবে জানি ইনু মিয়া একজন বিএনপি প্রেমী লোক। উনি বিএনপিকে খুব ভালোবাসেন। ২০০৮ সাথে থেকে দীর্ঘ ১৪ বছর যাবত ভাত খান না। ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্যাতনের পর থেকে তার মনের অভিমান আরও তীব্র হয়। উনার মত বিএনপি দলীয় প্রেমিক আসলে খুঁজে পাওয়াটা দুষ্কর বিষয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 July 2023

যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না

www.Bangladesherbarta.com

যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না

আপডেট সময় : ১০:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩