ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

পঞ্চগড়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ৯৬৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদুল হাসান জয়,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে  মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজ আহমেদ (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত রাত ২টার দিকে পৌরশহরের সোনালী ব্যাংকের ভেতর  এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানায় পুলিশ।

সূত্র মারফতে জানা যায়, গভীর রাতে অন্যদিনের মত পঞ্চগড় সোনালী ব্যাংকে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ। এক পর্যায়ে রাইফেল বের করে  নিজের মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিটি তার থুতনির নিচ থেকে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে।

এর আগে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তাকে ঝগড়া করতে দেখেন অন্য পুলিশ সদস্যরা। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে। চাকুরির সুবাদে পঞ্চগড়ে স্ত্রীসহ বসবাস করতেন ঐ পুলিশ সদস্যের।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মির্জা সাইদুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। তার থুতনির নিচে ও মাথার ওপরে গর্তসহ মারাত্মক জখম হয়েছে। তবে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
04 August 2023

পঞ্চগড়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

www.Bangladesherbarta.com

পঞ্চগড়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩