ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

সদরপুরে বিশ্ব ওলী মঞ্জিল নামে জাকের পার্টির নতুন ঠিকানা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • / ৯৭৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি ।

ফরিদপুরের সদরপুরের দক্ষিণ আটরশিতে জাকের পার্টি সমর্থকদের জন্য ‘বিশ্ব ওলী মঞ্জিল’ নামে নতুন একটি দরবার শরীফ উদ্বোধন করলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।   ১১ আগস্ট শুক্রবার জুম্মা নামাজের আগে দলীয় পতাকা উড়িয়ে মোনাজাতের মাধ্যমে নতুন দরবার শরীফে বিশ্ব ওলী মঞ্জিলের উদ্বোধন করেন জাকের পার্টি চেয়ারম্যান।

এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন যারা পীরকেবলাজান কে ভালবাসেন, জাকের পার্টিকে যারা ভালবাসেন তারা প্রতি সোমবার বিশ্ব ওলী মঞ্জিলে এসে জলসায় শরীক হবেন , দোয়া-দরূদ পড়বেন ও তবারক গ্রহণ করার জন্য আহবান করেন তিনি।

জাকের পার্টির প্রেস সচিব শামীম হায়দার বলেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবারে সাধারণ জাকের আশেকানদের ভেতরে যাওয়ার মতো এখন আর পরিস্থিতি নেই। ‘বিশ্ব ওলী মঞ্জিল’ পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের তত্বাবধানে সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এখানে জাকের পার্টির সমর্থক জাকেররা  আসবেন।

জানা যায়, ৫০ এর দশকে এনায়েতপুরের পীর শাহসুফী মোঃ ইউনুস আলীর নির্দেশে বিশ্বওলী খাজাবাবা হাসমত উল্লাহ্ (কুঃছেঃআঃ) বর্তমান ৮ রশিতে জাকের ক্যাম্প স্থাপন করেন। ৮০ এর দশকে তিনি জাকের ক্যাম্পকে বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত করেন। তারই জীবদ্দশাতে ১৯৮৯ সালে জাকের পার্টির জন্ম হয় এবং পার্টির চেয়ারম্যান হন পীরজাদা মোস্তফা আমীর ফয়সল।

২০০১ সালে ৩০ শে এপ্রিল পীর এর ওফাতের পর গদিনশীন হন পীরজাদা খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। পরবর্তীতে দুই পীরজাদার মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টি নিয়ে আস্তে আস্তে  দ্বিধাবিভক্তি দেখা দিতে থাকে। ২০১৯ সালে দুই পীরজাদা আলাদা আলাদা ওরস শুরু করলে দ্বন্দের বিষয়টি জনসম্মুখে চলে আসে। প্রায় ৬০ একর জায়গা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর এরিয়া প্রায় ৬ শত একর জায়গা নিয়ে অবস্থিত। তারই একাংশ ৭ একর জমিতে ঘোষণা করা হয়েছে জাকের পার্টি সমর্থিত বিশ্ব ওলী মঞ্জিল।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
12 August 2023

সদরপুরে বিশ্ব ওলী মঞ্জিল নামে জাকের পার্টির নতুন ঠিকানা

www.Bangladesherbarta.com

সদরপুরে বিশ্ব ওলী মঞ্জিল নামে জাকের পার্টির নতুন ঠিকানা

আপডেট সময় : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩