ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, পুলিশ সহ আহত ৪

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ৯৬৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ৩ পুলিশ সহ চারজন আহত হয়েছে। আহতরা হলো: কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আজিম উদ্দিন, মো: জাকির হোসেন, কনস্টেবল আবু সিদ্দিক ও গাড়ী চালক সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘বুধবার বিকালে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন ও জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের হাজী আবুল হাশেম ডিলার এর ছেলে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী কাজী এমদাদকে আটক করে। এ সময় আসামীর বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে চন্দ্রপুর এলাকায় পৌঁছে এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আসামীকে ছিনতাই করে নিয়ে যায়।

হামলায় ৩ পুলিশ সহ চারজন আহত হয়েছে। পরে পুলিশের অপর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন। ছিনতাইকৃত আসামী সহ হামলার ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের উপর হামলা ও আসামী ছিনতাইয়ের ঘটনা সঠিক। হামাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 August 2023

চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, পুলিশ সহ আহত ৪

www.Bangladesherbarta.com

চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, পুলিশ সহ আহত ৪

আপডেট সময় : ০৩:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩