ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কালীগঞ্জে শিক্ষককে পিটিয়ে হত্যা নিশ্চিত করতে পুকুরে নিক্ষেপ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ৯৮৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে এক শিক্ষককে পিটিয়ে হত্যা নিশ্চিত করতে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে উপজেলার নাগরী ইউনিয়নের দোয়ানী গ্রামের অরিটন পিরিচের বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে দোয়ানী গ্রামের অরিটন পিরিচের পুত্র ও ড্যানিয়েল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সাগর পিরিচ (৩১) নিজ বসত ঘরের ঘুমিয়ে থাকাবস্থায় পার্শ্ববর্তী সুজাপুর গ্রামের বাদল চন্দ্র মন্ডলের পুত্র মহন চন্দ্র মন্ডল (২৮), সোনাচান মন্ডলের দুই পুত্র তন্ময় চন্দ্র মন্ডল (২৭) ও প্রনয় চন্দ্র মন্ডল (৩০), বজিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র অনিক চন্দ্র মন্ডল (২৬) সহ অজ্ঞাত ৭/৮ জন সাগরকে ডাকাডাকি করে ঘর থেকে বের করে।

এসময় সন্ত্রাসীরা লাঠি, রড, দা, ছেনি নিয়ে অতর্কিতভাবে সাগরের উপর হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তারা সাগরের মৃত্যু নিশ্চিত করতে তাকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। সাগরের চিৎকারে তার তার বাবা মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা সাগরকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে সাগর পিরিচ বাদী হয়ে ২৮ আগষ্ট রাতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সাব্বির রহমান জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে শিক্ষককে পিটিয়ে হত্যা নিশ্চিত করতে পুকুরে নিক্ষেপ

আপডেট সময় : ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩