ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

নীলফামারীতে

অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা নেন চেয়ারম্যান 

ওয়াহেদুজ্জামান শেফা
  • আপডেট সময় : ০৮:১৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ১০০১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মাতৃত্বকালীন ভাতাসহ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউপি চেয়ারম্যান। তবে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে দুই শতাধিক নারীর নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড অনুমোদন দেন ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার। এর মধ্যে প্রায় ৩০টি কার্ড করা হয়েছে অবিবাহিত, সদ্য বিবাহিত ও ভুয়া নাম-ঠিকানায়। যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কার্ডের কথা জানেন না। আর টাকা উত্তোলনে যে মোবাইল নম্বরগুলো ব্যবহার হয়েছে সেগুলো আছে বন্ধ। অভিযোগ আছে, ইউপি চেয়ারম্যানের যোগসাজশে ৩০ সুবিধাভোগীর নামে ৩ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র।

মাতৃত্বকালীন ভাতা হয়েছে এক তরুণীর নামে। অথচ অবিবাহিত ওই শিক্ষার্থীসহ সেটি জানে না তাঁর পরিবার। এ নিয়ে বিপাকে পরিবারটি। জানতে চাইলে ওই তরুণীর বাবা বলেন, ‘মেয়ের মাতৃভাতা হলে আমি জানতাম, আমার পরিবারের কেউ না কেউ জানতো। কিন্তু আমরা কেউ কিছু জানি না।’

মাতৃত্বকালীন ভাতায় নাম আসা ওই শিক্ষার্থী বলেন, ‘হুট করে আমি জানতে পারি আমার নামে মাতৃভাতার কার্ড করা হয়েছে। আমি তো অবিবাহিত, আমার সাথে কেমনে কী হইলো! এই বিষয়ে আমার ফোনে টাকাও আসে না।’এ ছাড়া ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প, টিআর-কাবিখা প্রকল্প এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে।

এক ভুক্তভোগী বলেন, ‘মেম্বার এবং চেয়ারম্যান আমার নাম কাটি দেয়, তারা টাকা বেশি চায়, ৩০ হাজার টাকা চায়।’

মন্দিরের কাজ নিয়ে একজন বলেন, ‘আমরা মন্দিরের কাজের ২ লাখ টাকা পাই নাই। এখানে কোনো টাকা আমাদের দেয় নাই, আমরা জানিও না। ওরাই খরচ করছে, ৫০-৫৫ হাজার টাকার বেশি খরচ করে নাই।’তবে অভিযোগ অস্বীকার করে খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন, ‘আমার জানামতে কোনো অপকর্ম হয় নাই। সকল অভিযোগ মিথ্যা ও ভুয়া। আমাকে হেয় করার জন্য আমার প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘মাতৃত্বকালীন ভাতার জন্য নীতিমালা আছে, ব্যত্যয় হলে তা বাতিল হবে। আর টিআর কাবিখার টাকা যথাযথ ব্যবহার না করলে কমিটি ও সংশ্লিষ্টদের আইনের আওয়ায় আনা হবে।’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
17 April 2024

অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা নেন চেয়ারম্যান 

www.Bangladesherbarta.com

নীলফামারীতে

অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা নেন চেয়ারম্যান 

আপডেট সময় : ০৮:১৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪