ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কাশিমপুরের প্রধান কারারক্ষী ইয়াবাসহ গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ১০১৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেছেন।

গ্রেফতার প্রধান কারারক্ষী হলেন- চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের সাইফুল ইসলাম (৫৯)। কারাকর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশের জন্য আসেন। এ সময়ে নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। পরে তার ইউনিফর্মের ভেতর থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তাল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশিকালে গাঁজা ও দেশিয় অস্ত্রসহ দুজনকে আটক করেন কারারক্ষীরা।

গ্রেফতার হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
18 December 2023

কাশিমপুরের প্রধান কারারক্ষী ইয়াবাসহ গ্রেফতার

www.Bangladesherbarta.com

কাশিমপুরের প্রধান কারারক্ষী ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৪:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩