ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া নামে প্রতারণা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • / ১০০৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা দাবি ও প্রতারণার দায়ে দুই নারী এনজিও কর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এনজিও কর্মী সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগমকে এক মাসের কারাদণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত সুমাইয়া সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী ও ফাতেমা একই এলাকার মো. শামছুর স্ত্রী। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহের আলী ও খুরশিদ আলম বাংলাদেশের বার্তা’কে বলেন, দীর্ঘ ১ বছর থেকে ভুয়া এনজিওর দুই নারী কর্মী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সহজ-সরল অসহায় নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তারা প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানা (ঘর) দিবে বলে এ টাকা নেয়। এনজিও’র নারী কর্মী সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগমের কাছ থেকে এনজিও’র নাম ব্যবহার করে আশ্রয়ণ প্রকল্প (ঘর) দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জানতে চাইলে তাদের কথাবার্তা সন্দেহ হয়। তাৎক্ষণিক বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউএনও স্যারকে আমরা অবহিত করলে তারা উপজেলা পরিষদে নিতে বলেন অভিযুক্ত দুই নারীকে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এনজিও’র নাম করে ওই দুই নারী দুই হাজার ৭শ’ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এছাড়া তারা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করায় তাদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া নামে প্রতারণা

আপডেট সময় : ০৭:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪