ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

চৌদ্দগ্রাম থানা পুলিশ কর্তৃক ০৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৯৭০২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌদ্দগ্রাম প্রতিনিধি।

চৌদ্দগ্রাম থানাধীন ০৮নং মুন্সিরহাট ইউনিয়নের আনন্দপুর জামে মসজিদের মাঠ থেকে জনৈক মোঃ ইলিয়াছ মিয়া(৪৫), পিতা-হাছান আলী, সাং-রামচন্দ্রপুর (কেন্ডা), থানা চৌদ্দগ্রাম, জেলা— কুমিল্লা এর মালিকানাধীন একটি কালো ও নীল রংয়ের হিরো ব্রান্ডের মোটর সাইকেল অজ্ঞাতনামা চোর চক্র কর্তৃক চুরি হয়।

পরবতীর্তে মোটর সাইকেলটির মালিক গত ৯/১০/২৩ তারিখ চৌদ্দগ্রাম থানায় এই সংক্রান্তে লিখিত অভিযোগ দায়ের করেন। ফলশ্রুতিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৪, তারিখ- ৯/১০/২৩, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

এমতাবস্থায় কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার একটি চৌকস টিম চোর চক্র সনাক্তকরণ ও চোরাই মোটরসাইকেল উদ্বারে সর্বাত্মক অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম থানার আভিযানিক দলটি এসআই (নিরস্ত্র) ওসমান গণির নেতৃত্বে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত—১০/১০/২০২৩খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮.২০ ঘটিকায় চৌদ্দগ্রাম—ফেনীর সীমান্তবর্তী এলাকার লাটিমি রাস্তার মাথা হতে আসামী ১। মোঃ সাদ্দাম হোসেন (৩২),পিতা-মৃত গোলাপের রহমান, সাং- কুলাসার, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে গ্রেফতার পূর্বক তার দখল হতে উক্ত মামলার চুরি হওয়া মোটর সাইকেলটি নম্বর প্লেট খোলা অবস্থায় উদ্ধার করে। ধৃত আসামী সাদ্দাম হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চৌদ্দগ্রাম থানাধীন বিষ্ণুপুর এলাকার সোহেল সহ অপরাপর আসামীরা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং তাদের কাছে আরো বেশ কয়েকটি চোরাই মোটরসাইকেল আছে।

আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সোহেল এর বাড়িতে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ২। মোঃ সোহেল(৩০), পিতা—আব্দুল হাই @ বাচ্চু মিয়া, সাং—বিষ্ণুপুর, থানা—চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লা ও ৩। গ্যারেজ মিস্ত্রি শাহ আলম(৩২), পিতা—আব্দুল কাদের, সাং—ঝিকড্ডা, সর্ব থানা—চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লাদ্বয় ঘটনাস্থল হতে পালিয়ে গেলেও এই চক্রের সদস্য ৪। মোঃ ফরহাদ হোসাইন(২৬), পিতা—গিয়াস উদ্দিন, সাং—বিষ্ণপুর, থানা—চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লাকে একটি চোরাই লিভো হোন্ডা সহ হাতেনাতে ধৃত করা হয়। আসামী ফরহাদ এর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামী সোহেল এর বাড়ীতে থাকা ০৩ টি বিভিন্ন ব্রান্ডের নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল সহ মোট ০৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীদ্বয়সহ অপরাপর সদস্যগণ এই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সোহেল এর বাড়ীতে এনে নম্বর প্লেট খুলে ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়।

চোরাই মালামাল (মোটরসাইকেল) দখলে রাখার ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) মোহাম্মদ ওসমান গণি বাদী হয়ে পৃথক একটি অভিযোগ দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং—১৫, তারিখ—১১/১০/২০২৩খ্রিঃ, ধারা—৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
11 October 2023

চৌদ্দগ্রাম থানা পুলিশ কর্তৃক ০৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার 

www.Bangladesherbarta.com

চৌদ্দগ্রাম থানা পুলিশ কর্তৃক ০৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার 

আপডেট সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩