ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

লালমনিরহাটে অটো চালককে শ্বাসরোধে হত্যার চারমাস পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ৯৭৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে আশরাফুল আলম (১৯) নামে এক অটো চালককে হত্যার প্রায় চার মাস পর মাটির নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রংপুর র‍্যাব -১৩।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার মকলেছুর রহমান মাষ্টারের বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে আশরাফুলের মরদহটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল আলম কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে।

রংপুর র‍্যাব ১৩ অধিনায়ক আরাফাত ইসলাম জানান, গত ২৫ জুন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে অটো চালক আশরাফুল হক নিখোঁজ হয়।

নিখোঁজ অটো চালককে খুজতে লালমনিরহাট পুলিশ ও র্য্য়াবের একটি টিম তিনমাস ধরে এক যোগে কাজ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহ মুলক আসামী মনির হোসেন নামে একজনকে বুধবার (২৬ অক্টোবর) রাতে গাজিপুর থেকে গ্রেফতার করা হয়। পরে রংপুর র‍্যাব অফিসে তাকে নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করলে সে অটো চালককে তার এক সহযোগীর সহায়তায় হত্যা এবং পরে তাদের ভাড়াটে বাড়ির একটি কক্ষে মাটির নিচে পুতে রাখার বিষয়টি স্বীকার করে।

পরে তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার মকলেছুর রহমান মাষ্টারের বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশরাফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন করে তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাটে অটো চালককে শ্বাসরোধে হত্যার চারমাস পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩