ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দুর্গাপুরে প্রতিবন্ধী দিবস পালিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনিসুল হক সুমন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, আইডিএস ও রুসা‘র সহযোগিতায় র‍্যালী, আলোচনা সভা, শিক্ষা উপকরন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. জেবুন্নেছা, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা শিলা রানী দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম, দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, কারিতাস মাঠ সমন্বকারী ছবি ম্রং প্রমুখ।

বক্তরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই আপনজন ও প্রতিবেশী। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়তই পিছিয়ে পড়ায় উন্নয়নের ধারাবাহিকতা অনেকটা ধীর হচ্ছে। আমাদের বিশ্ব বিনির্মাণে প্রতিটি ব্যক্তিরই অবদান রয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবদানও কম নয়।

তাই এই উন্নয়নের যাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। আমরা যারা স্বাভাবিক রয়েছি প্রত্যেকের উচিত মনেপ্রানে অঙ্গীকার করা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সকল কাজে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করি এবং সমান সুযোগের মাধ্যমে উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপুরে প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট সময় : ০৯:০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩