ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / ৯৬৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রাম চিওড়া রাস্তার মাথা এলাকায় অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে।

শুক্রবার চিওড়া রাস্তার মাথায় মার্কেটের ক্ষতিগ্রস্থ দোকান মালিক কর্মচারীদের মাঝে নগদ অর্থ সহযোগিতা প্রদান করে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু মাহফুজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মু বেলাল হোসাইন,চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহজালাল টিপু,জামায়াত নেতা সোহেল রানা,হুমায়ুন কবির সুজন।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, আজকে গোটা দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এখানে কথা বলার অধিকার নেই, জোরে নিঃশ্বাস নেওয়ার অধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই এমনকি স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টিও নেই। সরকারি উদ্যোগে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা তো দূরের কথা বরং সরকারের উর্দ্ধতন কর্তা ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় দেশের নাগরিকদের দু’মুঠো রুটি রুজির ক্ষেত্র গুলো ন্যাক্কারজনকভাবে কেড়ে নেওয়ার মত ঘটনা ঘটছে দিনের পর দিন।

জামায়াতে ইসলামী সবসময় দল-মত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজসেবা ও সমাজ সংস্কার। মানুষের কল্যাণে কাজ করা এটা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে আমরা বিশ্বাস করি।

সেই লক্ষ্যকে সামনে রেখে যেকোন বিপদ আপদ ও দূর্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে। এরই অংশহিসাবে আজ চিওড়া রাস্তার মাথায় ক্ষতিগ্রস্থ ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছি। মহান আল্লাহ সবাইকে কবুল করুন।

http://এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
08 December 2023

চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ

www.Bangladesherbarta.com

চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩