ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সাউন্ড বক্স বাজানো নিয়ে নৌকা–ঈগলের সমর্থকদের সংঘর্ষ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি। 

পটুয়াখালীর কলাপাড়ায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খানসহ দুই পক্ষের ৭ কর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নৌকার সমর্থকেরা একটি সাউন্ড বক্স বাজিয়ে পার্শ্ববর্তী চাপলী বাজারে উঠান বৈঠকের উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় তাদের পাশে ঈগলের সমর্থকেরা অপর একটি সাউন্ড বক্সে হিন্দি গান বাজায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাউন্ড বক্স বাজানো নিয়ে নৌকা–ঈগলের সমর্থকদের সংঘর্ষ

আপডেট সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩