ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি৷৷ 

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের ব্যবসায়ী জালাল উদ্দিন। সোমবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনাতয়নে একই ইউনিয়নের আগারপাড়া গ্রামের সাদেক মিয়া, আব্দুল জলিল, সুমন মিয়া, শাকিল মিয়া, আরজ আলীর উপর নানা অভিযোগ এনে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জালাল মিয়া বলেন, গত ১৩ই জানুয়ারী শনিবার সন্ধ্যায় আমি আমার বাড়ীর পাশের কার্তিক হাজং এর মুদি দোকানে বসেছিলাম। ওই সময়ে সাদেক মিয়া মদ্যপ অবস্থায় আমাকে অকথ্য অশ্লীল ভাষায় গালাগাল করে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। পরে উপস্থিত জনতা ফিরাইয়া দিলে আমি বাসায় চলে আসি। এরপর সাদেক মিয়া, আব্দুল জলিল, সুমন মিয়া কার্তিক হাজংয়ের দোকানের সামনে রাখা আমার মোটর সাইকেল এর হেডলাইট, ট্যাংকি ভাংচুর করে।

পরে অভিযুক্ত সকলেই দল-বল সহ লাঠি-শোঠা হাতে নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করলে আমি আত্মরক্ষায় বসতঘরের ভিতর চলে যাই। এ সময় আমার স্ত্রী প্রতিবাদ করলে সাদেক মিয়া আমার স্ত্রী‘র চুলের মুঠি ও পড়নের কাপড় ধরিয়া টানা হেচড়া করে। ওই সময় আমার পুত্রা ও ভ্রাতা এসে ফিরাইলে চাইলে তাদেরকে মারপিট করে অভিযুক্তরা। তাদের মারপিটে ৫/৬ জন গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্তরা আমার বাসা থেকে বের হওয়ার সময় আমাদের কে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমি প্রশাসনের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাকাবাসী মোঃ আবুল কাশেম, মোঃ আজিম উদ্দিন, মোঃ আইন উদ্দিন, মোঃ ইসরাফিল, মোঃ রতন মিয়া প্রমুখ।

এ গন্ডগোলের বিষয়ে অভিযুক্ত সাদেক মিয়া ও তার সঙ্গীদের মুঠোফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তার ফোন বন্ধ পাওয়া যায়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
15 January 2024

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

www.Bangladesherbarta.com

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪