ব্রেকিং নিউজ ::
২ সন্তানের মা কে নিয়ে উধাও ইউপি মেম্বার
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৭১০ বার পড়া হয়েছে
শাহারিয়ার প্রিন্স৷৷
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় মজিদুল ইসলাম নামে এক ইউপি সদস্য দুই সন্তানের জননী এক নারীকে নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মজিদুল ইসলাম উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য মজিদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের সাতনাল এলাকার দুই সন্তানের জননী এক নারীর দীর্ঘদিন ধরে বেশ সখ্যতা। এ নিয়ে পারিবারিক কলহে কয়েকবার গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে।














