ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সাংবাদিক রানার মুক্তির দাবিতে দুর্গাপুর প্রেসক্লাবের মানববন্ধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৯৭৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনিসুল হক সুমন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি৷৷ 

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার, শেরপুরে জেলার নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ায় ভ্রাম্যমান আদালতের কারাদন্ড দেয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর প্রেসক্লাব এর আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকরা দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার-প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গে দায়ের করা নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শান্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে আলোচনা করেন, সাংবাদিক তোবারক হোসেন খোকন, ধ্রুব সরকার, ডা. কামরুল ইসলাম, সুমন রায়, আল নোমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, আনিসুল হক সুমন, মানবতার ফেরি ওয়ালা রিক্সাচালক তারা মিয়া সহ সামাজিক ও সাংস্কৃতিক সংহঠনের নেতাকর্মীবৃন্দ।

এসময় রানাকে মুক্তির ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এই ধরণের নিপীড়ন শুধু সাংবাদিকদের তথ্য অধিকারই খর্ব নয়, এটি মুক্ত সাংবাদিকতায় বাঁধার শামিল। এভাবে কালাকানুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবেনা। সাংবাদিক হত্যা-নির্যাতন, হামলা-মামলা, গ্রেপ্তার বন্ধ করতে হবে। অবিলম্বে সাংবাদিক মশিউজ্জামান রানাকে মুক্তি দিতে হবে নয়লে সারা দেশ ব্যাপী সাংবাদিক সমাজ আরো কঠোর পদক্ষেপ গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক রানার মুক্তির দাবিতে দুর্গাপুর প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় : ০৪:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪