ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুমিল্লার

চৌদ্দগ্রামে রহমতের বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ৯৭৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র তাপদাহ থেকে রক্ষায় মহান আল্লাহ্ তা’য়ালার সাহায্য কামনায় ও রহমতের বৃষ্টির প্রার্থনা করে দু’টি স্থানে ইশতিসকার নামায অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে ও বাতিসা হাইস্কুল মাঠে পৃথক দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়। তীব্র রোদ উপেক্ষা করেও দু’টি জামায়াতে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এ সময় মুনাজাতে মুসল্লিগণ আল্লাহর নিকট প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।

সকাল সাড়ে আটটায় চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম, শফিকুর রহমান।

এদিকে সকাল সাড়ে ১০টায় বাতিসা হাইস্কুল মাঠে পৃথক আরও একটি ইশতিসকার নামাযের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজে মুসল্লিদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

নামাজ ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা জাকারিয়া। মুনাজাত চলাকালীন মুসল্লিগণ বৃষ্টির প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মাঠ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 April 2024

চৌদ্দগ্রামে রহমতের বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

www.Bangladesherbarta.com

কুমিল্লার

চৌদ্দগ্রামে রহমতের বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

আপডেট সময় : ০৩:৩৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪