ব্রেকিং নিউজ ::
অতিরিক্ত বিদ্যুৎ বিল করার অভিযোগে নান্দাইলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৯৬৯০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃখাইরুল ইসলাম॥
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিককালে লাগাতার লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে এবং অব্যবস্থাপনা ও অতিরিক্ত বিদ্যুৎ বিল করার অভিযোগে নান্দাইল পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলমের নেতৃত্বে বিুব্ধ জনতার নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও এবং সংকট নিরসনে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
উত্তেজিত জনতা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অফিস ঘেরাও করে রাখে। পরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী বিল্পব কুমার সরকার নিজ দপ্তর থেকে নিচে নেমে এসে জনতার সাথে কথা বলেন এবং যথা সম্ভব বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন। পরে জনতা শান্তিপূর্ন মিছিল পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে চলে যায়।














