ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

উলিপুরে বাবার লাশ বাড়ীতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়ে লিপি পেল জিপিএ-৪.৮৩ 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাজাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের উলিপুরে বাবার লাশ বাড়ীতে রেখে পরীক্ষা দিতে যাওয়া লিপি জিপিএ-৪.৮৩ পেয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা যায়। এ তথ্য জানিয়েছেন লিপি আক্তার নিজেই। লিপি আক্তার উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকার প্রয়াত নজির হোসেনের কন্যা।

তার বড় ভাই আব্দুল কুদ্দুস হৃদয় জানান, লিপি আক্তার বজরা এল.কে. আমিন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৮৩ পেয়েছে। ২০২০ সালে বজরা এল.কে. আমিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪.১৭ পেয়েছিলো। গত ৩০ নভেম্বর রাতে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পরের দিন সকাল ১০টায় লিপির ছিলো এইচএসসি পরীক্ষা।

বাবা মারা যাওয়ার পরদিন ১ ডিসেম্বর দুপুর আড়াইটায় তার জানাজার সিদ্ধান্ত হয়। ওইদিন সকালে কাফনে মোড়ানো বাবার মরদেহ বাড়ীতে রেখেই এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে লিপি।

লিপি আক্তার জানান, আমার বাবার জন্য সকলে দোয়া করবেন। আমি রংপুরে নার্সিং কোচিং করতেছি। আমি একজন সেবিকা হয়ে সবার সেবা করতে চাই।
লিপির মা কোহিনুর বেগম পরীক্ষায় মেয়ের ফলাফলে আবেগাপ্লুত হয়ে বলেন, মেয়েটা ওর বাবার লাশ বাড়ীতে রেখে পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করেছে। আজ তার বাবা বেচে থাকলে অনেক খুশি হতো

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উলিপুরে বাবার লাশ বাড়ীতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়ে লিপি পেল জিপিএ-৪.৮৩ 

আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩