ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারে ২দিনব্যাপী/ আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আগামীকাল 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ৯৭৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে কক্সবাজারে ২দিনব্যাপী ৩৬তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ১৯ ও ২০ নভেম্বর (শনি ও রবিবার) অনুষ্ঠিত হবে।

ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিতব্য এ ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন, শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর নাতী ভারতের জামিয়া কাসেমিয়া শাহী মুরাদাবাদের মুহতামিম আল্লামা সৈয়দ আশহাদ রশীদী।

সোমবার (১৭ অক্টোবর) বাদ আছর রামু চাকমারকুল জামিয়া দারুল উলুম মিলনায়তনে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে জেলার প্রতিনিধিত্বশীল ওলামায়েকেরাম ও সংশ্লিষ্ট দায়িত্বশীলগণের সমন্বয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের নবনির্বাচিত উপদেষ্টা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সদরে মুহতামিম মাওলানা আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র নবনির্বাচিত সহ-সভাপতি, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা বিভাগীয় পরিচালক মাওলানা মুফতি এনামুল হক।

সম্মেলন সংস্থার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ।

সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা ও পৌরসভা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ আব্দুল গফুর, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, মাওলানা আনওয়ারুল আলম, মাওলানা কারী জহিরুল হক, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুফতি ফিরোজ আহমদ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা মুহাম্মদ হারুন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আতাউল করিম, মাওলানা জুনাইদ, মাওলানা ইমাম জাফর আলম, মাওলানা রেজাউল করিম, মাওলানা মুফতি মুনিরুল্লাহ, মাওলানা হাফেজ জালাল উদ্দিন, মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন প্রমুখ।

মাওলানা কারী আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার আরো বহু ওলামায়েকেরাম ও দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ শরীক হন। এ সভায় দু’দিনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আলোচকবৃন্দ বলেন, আহলে হকের তৎপরতা যতই বাড়বে বাতিল ততোই বিলীন হয়ে যাবে। তাই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের মাধ্যমে হকের আওয়াজ বুলন্দ করার মহান উদ্যোগের ধারাবািহিকতা বজায় রাখতে ওলামায়েকেরামসহ ঈমানদার জনতাকে এগিয়ে আসতে হবে।

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবারের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ মেহমান হিসাবে তাকরীর পেশ করবেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র নবনির্বাচিত চেয়ারম্যান, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম আল্লামা মোহাম্মদ ইয়াহয়া, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা খোরশেদ আলম কাসেমী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ তাশরীফ আনবেন।

এ ইসলামী মহাসম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে ইসলামপ্রিয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক দু’আ ও সহযোগিতা কামনা করেছেন, ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে ২দিনব্যাপী/ আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আগামীকাল 

আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২