ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ৯৭২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে আজ পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস মুসলিম সুফিদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

দিবসটি উপলক্ষে আজ সোমবার(৭নভেম্বর) বাদ জোহর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন রাজধানীর গাউসুল আজম জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।

‘ফাতেহা’ বলতে দোয়া অনুষ্ঠানকে বোঝানো হয়। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, এর অর্থ এগারো। আর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারোতম দিনকে বোঝানো হয়; যেদিন বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। মধ্যযুগে ইসলাম ধর্মের অন্যতম প্রচারক আবদুল কাদির জিলানি হিজরি ৪৭০ সনের ১ রমজান মোতাবেক ১১৭৮ সালের ২৩ মার্চ ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন।

তিনি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মোতাবেক ১১৬৬ সালের ২১ ফেব্রুয়ারি ইরাকের বাগদাদে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে।

বাংলাদেশের বার্তা

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

06 November 2022

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

www.Bangladesherbarta.com

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

আপডেট সময় : ০৫:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২