ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

রামুতে আষাঢ়ি পূর্ণিমা উদ্‌যাপিত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ৯৮৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারের রামুতে আষাঢ়ি পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আষাঢ়ি পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি তাৎপর্যপূর্ণ দিন। তাই এই উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি গুরুত্ব সহকারে পালন করে থাকে।

মঙ্গলবার (১ আগস্ট ) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রামুর কেন্দ্রীয় সীমা বিহার, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, মৈত্রী বিহার, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষ্যে রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ, সমবেত প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) মঙ্গল প্রদীপ প্রজ্জলনসহ নানা অনুষ্ঠান পালন করেন। এসময় বুদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতিসেন মহাথের।

বিকালে ধর্মদেশনা, বস্ত্র বিতরণ, হাজার প্রদীপ প্রজ্বলন ও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার মধ্যদিয়ে শেষ হয় আষাঢ়ি পূর্ণিমার আয়োজন।

জানা যায়, এই তিথিতেই গৌতম বুদ্ধ মাতৃগর্ভে ধারণ, গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর প্রথম তাঁর পঞ্চবর্গীয় শিষ্যকে ধর্মচক্র দেশনা দেন এবং সংযম পালনের ব্রত হতে এই আষাঢ়ি পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিনমাস বর্ষাবাস শুরু করেছিলেন।

উল্লেখ্য, গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি লাভ, রাজ প্রাসাদ, রাজত্ব ও স্ত্রী-পুত্রের মায়া ত্যাগ করে দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণে গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশে প্রথম ধর্মের বাণী প্রচার করে।

প্রসঙ্গত, এ আষাঢ়ি পূর্ণিমার পরে তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শুরু করেন। এ সময় ভিক্ষুরা জরুরি কোনো কারণ ছাড়া বিহারের বাইরে রাত্রিযাপন করতে পারেন না। এ তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম বিনয় অধ্যয়ন ও ধ্যান চর্চা করে থাকেন। তিন মাস বর্ষাবাস শেষ হওয়ার পর প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনের মধ্যদিয়ে শুরু মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
01 August 2023

রামুতে আষাঢ়ি পূর্ণিমা উদ্‌যাপিত

www.Bangladesherbarta.com

রামুতে আষাঢ়ি পূর্ণিমা উদ্‌যাপিত

আপডেট সময় : ০৪:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩