ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজার চকরিয়াতে চাকরি বাঁচাতে সহকর্মীকে জবাই করে খুন, ঘাতক কারাগারে

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ৯৭৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মাঠে এরশাদ আলী (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।

শনিবার রাত দশটার দিকে হাসপাতাল মসজিদের পাশের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকায় বাসিন্দা ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথ্ কেয়ারের চকরিয়া উপজেলায় সেলস রিপ্রেজেনটেটিভ (এস আর) ছিলেন। ঘটনার পরপর জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ (এম আর) আশিক বিল্লাহকে (৩৪) ঘটনাস্থল থেকে আজ বিকালে আটক করে পুলিশ। ফেলে যাওয়া মোটর সাইকেল আনতে গিয়ে তিনি আটক হন। তারা দু’জনই চকরিয়া উপজেলায় কর্মরত ছিলেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, মূল্যহ্রাসে ভিন্ন দোকানে কোম্পানির ওষুধ বিক্রিকে কেন্দ্র করে এস আর এরশাদ আলীর সাথে বাদানুবাদ হয় এম আর আশিক বিল্লাহর। এরশাদ আলী বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর হুমকি দেয়। এতে চাকরি হারানো ভয়ে সাথে থাকা ছুরি দিয়ে এরশাদ আলীকে জবাই করে হত্যা করে আশিক বিল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন আশিক বিল্লাহ।

তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে। আটক আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার চকরিয়াতে চাকরি বাঁচাতে সহকর্মীকে জবাই করে খুন, ঘাতক কারাগারে

আপডেট সময় : ০২:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩