ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজার টেকনাফে আবারও ৭ জনকে অপহরণ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ১০১২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পাহাড়ি অঞ্চলে কাঠ সংগ্রহ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন ৭ জন ব্যক্তি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে টেকনাফের জাহাজপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলে গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম।

বিষয়টি স্বীকার করে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের এমইউপি সদস্য মোহাম্মদ রফিক বলেন, প্রাথমিকভাবে জেনেছি, কাঠ সংগ্রহ করতে গিয়ে এলাকার ৭ জন অপহরণের শিকার হয়েছে। অপহরণের খবরটি শুনে পুলিশকে জানিয়েছি।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিমের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শোনার পর এ মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছি। এলাকার মানুষ নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে, ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট জন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরেন। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হন।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার টেকনাফে আবারও ৭ জনকে অপহরণ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩