ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজার টেকনাফে দুই অপহরণকারী আটক | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৯৯৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বৈদ্যঘোনা এলাকার গহীন পাহাড় থেকে অপহরণের শিকার তিনজনকে উদ্ধার করেছে র‌্যাব, একই সাথে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার (২৭ মার্চ) সকালে র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) শামসুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানান, রবিবার বিকেলে টেকনাফের বৈদ্যঘোনা নতুন পল্লান পাড়া গভীর পাহাড়ী এলাকা হতে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মুবিন (১৮), আবু তাহের (২৭)।
আটককৃতরা হলেন নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন প্রঃ কাবিলা (২২)।

তিনি জানান ২৫ মার্চ আমান উল্লাহ (১৯) ও তার বন্ধু সিরাজুল মুবিন (১৮) ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তায় পৌঁছালে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমান উল্লাহ’র পিতা ঠান্ডা মিয়া বাদি হয়ে র‌্যাব- ১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফের একটি মাদ্রাসার সামনে হতে অপহরণকারীর চক্রের মূলহোতাসহ দুইজন কে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে উদ্ধার করা হয়। এর আগে ২৫ মার্চ উখিয়ার কুতুপালং হতে অপহৃত হওয়া অপর একজনকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীদের থেকে ০২টি রাম দা, ২৫ ফুট শিকল, ০৮টি তালা, ০২টি চাবির ছড়া সহ ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তর ও আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার টেকনাফে দুই অপহরণকারী আটক | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ১০:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩