ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজার উখিয়াতে চুরির অপবাদে কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-৪

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ১০১০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সুপারি চুরির মিথ্যা অভিযোগে কলেজছাত্র কে নির্যাতনের ঘটনায় মুল অভিযুক্ত ফজল কাদের (৩৮) সহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
আটককৃত অন্যান্যরা হলেন – মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮), আজিজুল হক (৫২)।

সংবাদ সম্মেলনে মেজর সৈয়দ সাদিকুল জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার কলাতলী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে আত্নগোপনে থাকা ফজল কাদের সহ অন্যান্য আসামীদের আটক করে র‍্যাব এর একটি আভিযানিক দল।”

র‍্যাব এর উপ অধিনায়ক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজল কাদের সুপারি চুরির মিথ্যা অভিযোগ দিয়ে কলেজ ছাত্র রায়হান শরীফ (১৯) কে নির্যাতনের ঘটনা স্বীকার করেছেন। পূর্ব শত্রুতার জেরে নিজের বাড়িতে রায়হানকে প্রায় দুই ঘন্টা ধরে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করে ফজল কাদের সহ তার অন্যান্য সহযোগীরা।”

আটককৃত দের উখিয়া থানায় হস্তান্তর করা সহ পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন উল্লেখ করে সাদিক আরো জানান, এঘটনায় জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

গত শনিবার (২৫ মার্চ) রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর মোহাম্মদ আমিনের পুত্র কলেজ ছাত্র রায়হান কে চুরির অপবাদে নিজেদের বাড়িতে তুলে নিয়ে নির্যাতন চালায় ফজল কাদের ও তার সহযোগীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার উখিয়াতে চুরির অপবাদে কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-৪

আপডেট সময় : ০৩:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩