ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী শামীম গ্রেফতার

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৯৮৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ মো. নজমুল ইসলাম শামীম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় তার নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগানের গুলি, একটি পিস্তল ও একটি রিভলভারের গুলি উদ্ধার করা হয়।

এছাড়াও জব্দ করা হয়েছে ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগসহ এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। গ্রেফতারকৃত শামীম জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তিনি জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানায় র‍্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, শামীম কুমিল্লা শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।

র‍্যাব জানায়, শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী শামীম গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫