ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

দেবিদ্বারে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রাক জব্দ

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ৯৮৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বেগমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলার বেগমাবাদ নামক স্থানে গোমতী নদীর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হলেও ঘটনাস্থলে উপস্থিত চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ট্রাকটি দেবিদ্বার উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। অভিযানে আরও উপস্থিত ছিলেন আবু ইউসুফ (অফিস সহায়ক), রবিউল হোসেন (সার্টিফিকেট সহকারী) এবং দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। কাউকে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতেও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার ফলে নদীভাঙন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেবিদ্বারে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রাক জব্দ

আপডেট সময় : ০৮:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫