ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় তাহেরীর গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / ৯৭৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা প্রতিনিধি। 

ওয়াজ মাহফিল চলার সময় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন।বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন তাহেরী নিজেই। এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

প্রায় ৯ মিনিটের ওই ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কখনোই এ বিষয়ে আমি লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে।তিনি আরও বলেন, তারা আমার গাড়ির যদি গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হত না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা যেতে না পারি তাই তারা এ কাজ করেছে।

মাওলানা তাহেরি বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির চালককে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে যায়। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরি বলেন, ‘যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহ’র কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিকুল্লাহ বাংলাদেশের বার্তা’কে বলেন, এ বিষয়ে কেউ আমাদের জানায়নি। বিষয়টি এখনই শুনলাম। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় তাহেরীর গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৪:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪