ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় নৌকার সমর্থকের পেটের ভুড়ি বের করে দিলেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার উপজেলা প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে নৌকার সমর্থক এক তরুণের ভুড়ি বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর সমর্থকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর জাহাঙ্গীর মার্কেটে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নৌকার অফিস উদ্বোধন শেষে তাবারুক বিতরণ কালে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ সমর্থক রিপন ভূইয়া ছুঁড়ি নিয়ে আক্রমণ চালায়।এসময় ছুরিকাঘাতে শাহ পরান (১৬) নামে এক তরুণের পেটের ভুড়ি বেড়িয়ে যায়। সে গোপালনগর গ্রামের ফারুক হোসেনের পুত্র। আহত শাহ পরানকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

আহত শাহ পরানের চাচা মো. জাকির হোসেন জানান, ‘বিকেলে নৌকার পোস্টার টানালে তা ছিঁড়ে ফেলে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক রিপন ভূইয়া। এসময় তার সাথে নৌকার সমর্থক শাহ পরানের বাক-বিতণ্ডা হয়।

সন্ধ্যায় নৌকা প্রতীকের ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন শেষে দোয়া ও তাবারুক বিতরনের সময় প্রতিবেশী ইমন ভুইয়ার পুত্র রিপন ভুইয়া হঠাৎ শাহ পরানকে ছুরিকাঘাত করে। এতে শাহ পরানের পেটের ভুড়ি বেড়িয়ে যায়। সে গুরুতর আহত হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, ‘নির্বাচনী পোস্টার ছেঁড়া ও অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত স্থানীয় সুত্রে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় নৌকার সমর্থকের পেটের ভুড়ি বের করে দিলেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩