ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কুমিল্লায় বৈঠক থেকে জামায়াতের আমিরসহ গ্রেফতার- ১০

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • / ৯৬৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে মাদ্রাসায় বৈঠককালে উপজেলা জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামে জামিয়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি বাংলাদেশের বার্তাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামে জামিয়াতুস সুন্নাহ তাহফীজুল কুরআন মাদ্রাসায় ৪০/৫০ জন ব্যাক্তি ধ্বংসাত্বক কার্যক্রম সংগঠনের নিমিত্তে অবস্থানপূর্বক পরিকল্পনা প্রণয়ন করছে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই এই লতিফ, এস আই থোয়াইছামং চাক্‌ নয়ন ও এ এস দূর্জয় বড়ুয়া অভিযান পরিচালনা করে উপজেলা জামায়াত ইসলামের আমির ও শুকতলা গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৫৮), কান্দিরপাড় ইউনিয়ন জামায়াত ইসলামের আমির চেঙ্গাচাল গ্রামের মৃত আঃ আলীর ছেলে আবু হানিফ (২৭), কান্দিরপাড় ইউনিয়ন জামায়াত ইসলামের সহ- সাধারন সম্পাদক হামিরাবাগ গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ ওমর ফারুক (৩২), কান্দিরপাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি সাতবাড়ীয়া গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ছেলে মোঃ আবুল হাশেম (৫২), জামায়াত ইসলামের কর্মী ও বাকড্ডা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৮), কেমতলী নোয়াপাড়া গ্রামের আঃ কাদেরের ছেলে নুরে আলম (৩০), একই গ্রামের নুর ইসলামের ছেলে বেলাল হোসেন (৪০), রনচৌ গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আঃ মমিন (৫৩), হামিরাবাগ গ্রামের মৃত আরব আলীর ছেলে বজলুর রহমান (৭০), শালেহ পুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে আবু তাহের (৬৬) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে জামায়াতের সদস্য (রুকন) প্রার্থী ফরম একটি, ওয়ার্ড সংগঠনের রিপোর্ট ফরম দুই ফর্দ, ছাত্রশিবিরের বিজরা সাংগঠনিক শাখার ষান্মাষিক রিপোর্ট-২০১৯ নামীয় একটি রেজিষ্টার, ছাত্রশিবিরের বিজরা সাংগঠনিক শাখার বার্ষিক রিপোর্ট-২০১৯ নামীয় একটি রেজিষ্টার, ছাত্রশিবিরের বিজরা সাংগঠনিক শাখার বার্ষিক প্রতিবেদন-২০২০ নামীয় একটি রেজিষ্টার, ছাত্রশিবিরের বরুড়া উপজেলা পূর্বের বার্ষিক প্রতিবেদন-২০২১ নামীয় একটি রেজিষ্টার, ১০৭টি বিভিন্ন সাইজের লাঠি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লাকসাম থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়। আটককৃতদের পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
10 November 2023

কুমিল্লায় বৈঠক থেকে জামায়াতের আমিরসহ গ্রেফতার- ১০

www.Bangladesherbarta.com

কুমিল্লায় বৈঠক থেকে জামায়াতের আমিরসহ গ্রেফতার- ১০

আপডেট সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩