ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা গুলির অভিযোগ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৭১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর নির্বাচনী প্রচারণায় পৃথক হামলা ও মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় পৌর মেয়রের ছেলে তানিমের গাড়ি ভাঙচুর এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার (৬২), তার ভাই আব্দুল মবিন (৫০), ছেলে নাজমুল হাসান রোমেল (৩৫), পৌর যুবলীগ সভাপতি জাকির হসেন সরকার (৪৩), পৌর ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত (২০), উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সালেহ মাহমুদ ভুঁইয়া লেনিন, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসান পাভেল, বরকইট ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি মো. জহিরুল ইসলাম ও যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুনতাকিম আশরাফ টিটুর অভিযোগ, শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টায় পৌরসভার হারং উচ্চ বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা প্রচারণায় গেলে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য শামীম হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়।

তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এছাড়া উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর মসজিদের সামনে অপর একটি প্রচারণা দলের ওপর হামলা চালায় নৌকা প্রার্থীর লোকজন।উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য শামীম হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, চান্দিনা পৌর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর জন্য আমি একটি ফ্যাক্ট। তাই আমার নামে তারা অপপ্রচার ছড়াচ্ছে।

আমি বিকেলে হারং এলাকায় ছিলাম না, এমপি সাহেবের সঙ্গে অন্যত্র ছিলাম। আপনারা খোঁজ নিলে সত্যটা জানতে পারবেন।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
22 December 2023

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা গুলির অভিযোগ

www.Bangladesherbarta.com

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা গুলির অভিযোগ

আপডেট সময় : ০৩:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩