ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাই,আটক -৪ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৭২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় মাত্র চার দিনের ব্যবধানে আবারও পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় চার ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।রবিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত ইউনুছ এর ছেলে আলী আহাম্মদ (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তল্লাখালী গ্রামের মৃত সাইদুল হক এর ছেলে মাঈন উদ্দিন (২২), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বাবু মিয়া (৩৬) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার দিলপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ফারুক (৪৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া গ্রামের মনির হোসেন এর ছেলে অটোরিক্সা চালক রাকিব (১৭) যাত্রী নিয়ে রবিবার দুপুরে চান্দিনার বদরপুর বাজারের ইউনিয়ন অফিসের সামনে আসলে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে।

এসময় প্রাইভেটকার থেকে ৩জন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার কাগজপত্র আছে কিনা জানতে চায়। ওই চালক অটোরিক্সার কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ পরিচয়ধারীরা অটোরিক্সাটি থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাত্রীদের নামিয়ে দেয়।

অটোরিক্সাটি নিয়ে যাওয়ার সময় যাত্রীদের সন্দেহ হলে তারা এলাকার লোকজন নিয়ে ধাওয়া করে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত বলে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে গত ১ ফেব্রুয়ারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাধাইয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকালে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাই,আটক -৪ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩