ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৯৭২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুপুর ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিরাল্লা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি জানান পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।

বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী জানায়, কলেজ থেকে আসার পথে বিকেলে কংশনগর বাজার এলাকায় কলেজ বাসের ড্রাইভারের সঙ্গে এক প্রাইভেট কার ড্রাইভার ও আরোহীদের সঙ্গে তর্ক হয়। এ তর্ক থামিয়ে দেয় কলেজের কয়েকজন ছাত্র। এতে ক্ষিপ্ত হয়ে কলেজের বাস ভিরাল্লা এলাকায় আসার পরে ওই এলাকার ১০-১২ জন যুবককে সঙ্গে নিয়ে বাসে হামলা করে প্রাইভেট কারের ড্রাইভার ও আরোহীরা।

এসময় একাধিক শিক্ষার্থীকে মারধর করেন তারা। এসময় দু’জন শিক্ষার্থীর মোবাইল, মানিব্যাগ হাতিয়ে নিয়ে যায় হামলাকারীরা। হামলার খবর পেয়ে দেবিদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

বুধবার দুপুরে ভিরাল্লা এলাকায় গিয়ে অন্তত ১৫ জন স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা কেউ এই হামলার বিষয়ে কিছু বলতে রাজি হননি। তাদের মধ্যে একজন জানায় আমি ভিরাল্লা স্টেশনে যাওয়ার পথে ভিরাল্লা খান বাড়ির সামনে বাস আটকে গন্ডগোল করতে দেখেছি। রাস্তায় জ্যাম লাগার কারণে আমি সেখানে গিয়ে বাস সাইডে রাখার কথা বলে এই ছেলেগুলোকে বাস থেকে নামিয়ে দেই। তখন আমার অন্যত্র কাজ থাকায় আমি ঘটনাস্থল ত্যাগ করেছি। পরে আর কি হয়েছে আমি জানি না।বুধবার সন্ধ্যায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া বাংলাদেশের বার্তা’কে জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদের গাড়িতে হামলার সময় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বুধবার (২২ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। আমরা তদন্ত করছি। দোষীদের আইনের আওতায় আনা হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ড. আবু জাফর খান বাংলাদেশের বার্তা’কে জানান, শিক্ষার্থীদের বাসের সামনে একটি ট্রাক সামনে রেখে বাস আটকিয়ে মঙ্গলবার বিকেলে বাসে উঠে শিক্ষার্থীদের মারধর করে। গতকাল আমি সস্ত্রবাহিনীর দিবসের অনুষ্ঠানে থাকা অবস্থায় শিক্ষর্থীরা আমাকে জানালে আমি কলেজের এই ঘটনাটি কুমিল্লার পুলিশ সুপারকে জানিয়েছি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
22 November 2023

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা

www.Bangladesherbarta.com

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা

আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩