ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ক্ষেতলালে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন গ্রেফতার-১

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৭২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট ক্ষেতলালে এক গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন এর ঘটনা ঘটেছে। এবিষয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে দুই জনকে আসামী করে ক্ষেতলাল থানায় একটি মামলা করেছেন। গত বুধবার রাতে পৌর মহল্লার হেরাকুলা গ্রামে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ পৌর মহল্লার হেরাকুলা গ্রামের মৃত রায়হান মন্ডলের ছেলে তুহিন মন্ডল এর স্ত্রী।

এ ঘটনায় আসামী দুজন হলেন, একই মহল্লার মৃত একরাম এর ছেলে সাইফুল ইসলাম (৪২) এবং সাইফুল এর ছেলে শান্ত (২৪)।

স্থানীয়সূত্রে জানা গেছে, ক্ষেতলাল পৌর মহল্লার হেরাকুলা গ্রামের তুহিন মন্ডল এবং একই মহল্লার সাইফুল ইসলাম দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। কিছুদিন পূর্বে ভুক্তভোগী ওই গৃহবধূ এই মামলাল ১নং আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা করেন সেই জের ধরে গত বুধবার রাত ১১ টার সময় ভুক্তভোগীর স্বামীর বাড়িতে এসে অভিযুক্ত সাইফুল ও তার ছেলে শান্ত মিলে ওই গৃহবধূকে বেধরক পেটাতে থাকে। বাড়ি ঘরের জিনিস পত্র ভাংচুর করে এবং এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র ছুরি দিয়ে ওই গৃহবধূর মাথার চুল কেটে দেয়। পরে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী তুহিন মন্ডল বাদী হয়ে দু’জনকে আসামী করে ক্ষেতলাল থানায় মামলা করেন। থানা পুলিশ এ মামলার ২নং আসামী শান্তকে গ্রেফতার করেছে।

অমানবিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যেই একজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 September 2023

ক্ষেতলালে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন গ্রেফতার-১

www.Bangladesherbarta.com

ক্ষেতলালে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন গ্রেফতার-১

আপডেট সময় : ১২:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩