ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ৭ লক্ষাধিক জাল টাকা সহ দম্পতি গ্রেফতার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৯৬৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৪ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩ জুন) গভীর রাতে শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর ৪র্থ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে সেই ফ্লাটে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতি কামরুল ইসলাম ও তার স্ত্রী হোসনা বেগমকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ওই ফ্লাট থেকে ১টি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কেমিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি ফরমা ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অভিযানের সময় এ চক্রের অন্যান্য সদস্যরা বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহ কাজে ব্যস্ত ছিলেন। জাল টাকা ছাপানো চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ৭ লক্ষাধিক জাল টাকা সহ দম্পতি গ্রেফতার

আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩