চরফ্যাশনে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৯৭২৫ বার পড়া হয়েছে
আল-আমিন ইসলাম শামীম,ভোলা প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনে হারুন নামে (১৯)এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ,বুধবার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনু পালোয়ানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নদীর পাড়ে খোলা জায়গায় লাশ দেখে পুলিশে খবর দেন। তাকে হত্যা করে এই স্থানে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে ছেন পুলিশ।
এ ব্যাপারে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে চরফ্যাশন থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।















