ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সফিউল আলম

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ৯৬৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।

রবিবার (২৭ আগস্ট) আছরের নামাজের পর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে তাকে মুহুরিপাড়া কবরস্থানে দাফন করা হয়।

জানাজার পূর্বে সাংবাদিক সফিউল আলমকে স্মরণ করে স্মৃতিচারণ করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, চট্টগ্রাম মেট্টোপলিটন জেলা ও দায়রা জজ জসিম উদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সফিউল আলমের ভাই বদিউল আলম।

এর আগে রবিবার সকাল ৭টার দিকে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য সফিউল আলম চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, স্ত্রী, পিতা, মা, ভাই সহ অনেক স্বজন রেখে গেছেন।

সফিউল আলম ১৯৭৭ সালে ২৮ নভেম্বর বর্তমান পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়ায় জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ওসমান গণি, মাতা সাজেদা বেগম।

সফিউল আলম ২০১১ সালে গণমাধ্যমে কাজ শুরু করেন। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় কাজ শুরু করা এই সাংবাদিক পত্রিকাটি সর্বশেষ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। তিনি জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত অবস্থায় না ফেরার দেশে যাত্রা দিলেন।

তিনি ছাত্রজীবন থেকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি মগনামা স্কুল ছাত্রলীগের প্রথম সাংগঠনিক কমিটির সহ সভাপতি, মাগনামা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 August 2023

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সফিউল আলম

www.Bangladesherbarta.com

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সফিউল আলম

আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩